ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

    খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে খেল পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো উপজেলার সাহা গ্রামের  আবদুল করিমের ছেলে আবদুল কাইয়ুম ইমতিয়াজ (৮) ও একই বাড়ির সাইফুল ইসলামের ছেলে সামিউল বাসির (৭)। নিহতরা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই ছিল এবং তারা দুইজন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।  

    বুধবার (১৫ জুন) সন্ধ্যা ৬টার দিকেওই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড চানপুর সাহা গ্রামের লাল মিয়া সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।  

    বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, বুধবার বিকালের দিকে দুই শিশু খেলতে বের হয়। সন্ধ্যার দিকে তাদের বাড়ির কোথাও দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। একপর্যায়ে ঘরের পার্শ্ববর্তী পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

    ওসি আরে জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ