ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম বরিশাল থেকে কেড়ে নিল অর্ধশত শিশুর প্রাণ পটুয়াখালীতে হাত-পা বাঁধা গৃহবধূ উদ্ধার, স্বামী ও শ্বশুর গ্রেপ্তার উজিরপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১২ বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত 
  • ১৬ জুন: ইতিহাসের এই দিনে

    ১৬ জুন: ইতিহাসের এই দিনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ খ্রিস্টাব্দ। ২ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল। এক নজরে ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া নানা ঘটনা। সেই সাথে আজ বিশ্ব বিখ্যাত যেসব মানুষের জন্ম দিন ও মৃত্যুবার্ষিকী।

    ঘটনাবলী
    ১৭৫৬ - নবাব সিরাজউদ্দৌলার কাশিম বাজার কুঠি দখল।
    ১৭৭৯ - দুর্নীতির অভিযোগে ঘানার প্রাক্তন সামরিক শাসক জেনারেল অচিয়ামকে মৃত্যুদণ্ড প্রদান।
    ১৭৭৯ - স্পেন ফ্রান্সের সঙ্গে মিলিত হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
    ১৮১৯ - পশ্চিম ভারতের কচ্ছ জনপদে সপ্তাহব্যাপী ভূমিকম্প প্রবাহ শুরু হয়। প্রায় সাতবার ভূমিকম্পে সিন্দ্রিনগরসহ বহু স্থান সমুদ্রগর্ভে তলিয়ে যায়।
    ১৮৯৪ - ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়।
    ১৯০৩ - ফোর্ড মোটর কোম্পানি প্রতিষ্ঠিত হয়।
    ১৯০৩ - জার্মানীর সাধারণ নির্বাচনে সমাজতান্ত্রিক পার্টি জয় লাভ করে ।
    ১৯২০ - লন্ডনে লীগ অব নেশন কাউন্সিলের প্রথম জনসভা।
    ১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মার্কিন বিমান বাহিনী জাপানের দক্ষিণাঞ্চলীয় ফুকুলা শহরে হামলা শুরু করে।
    ১৯৫৮ - হাঙ্গেরীর সাবেক প্রধানমন্ত্রী ইমরে নগিরের মৃত্যুদণ্ড কার্যকর।
    ১৯৬৩ - রাশিয়া থেকে বিশ্বের প্রথম নারী নভোচারী ভেলেনটিনা তেরেসকোভামহাকাশ পাড়ি দেয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
    ১৯৭২ - নিউ ইয়র্কে জাজ সংগীতের জাদুঘর প্রথম দর্শকদের জন্য খুলে দেওয়া হয়।
    ১৯৭৫ - বাংলাদেশে এক নায়ক বাকশাল সরকার কর্তৃক সংবাদপত্র ব্যবস্থাপনা আদেশ জারি করা হয় এবং চারটি দৈনিক পত্রিকা ও ১২৪ টি সাময়িকী ব্যতীত সকল পত্র পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়।
    ১৯৭৬ - দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ-শ্বেতাঙ্গ দাঙ্গায় অনেক হতাহত হয়।
    ১৯৭৭ -  লিওনিদ ব্রেজনেভ সোভিয়েত প্রেসিডেন্ট হন।

    জন্ম
    ১৭২৩ - অ্যাডাম স্মিথ, স্কটিশ দার্শনিক এবং অর্থনীতিবিদ (মৃ. ১৭৯০)
    ১৭৩৩ - বৃটেনের বিখ্যাত রসায়নবিদ ও পদার্থ বিজ্ঞানী জোসেফ প্রিষ্টলি।
    ১৮৮২ - মোহাম্মদ মোসাদ্দেক, তেহরানে জন্মগ্রহণকারী বিখ্যাত ইরানি রাজনীতিবিদ। (মৃ. ১৯৬৭)
    ১৮৮৮ - আলেক্সান্দ্র্‌ আলেক্সান্দ্রোভিচ ফ্রিদমান, রুশ গণিতজ্ঞ, বিশ্বতত্ত্ববিদ এবং পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৯২৫)
    ১৮৯০ - স্ট্যান লরেল, ইংরেজ কৌতুকাভিনেতা, চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক। (মৃ. ১৯৬৫)
    ১৯০২ - বারবারা ম্যাকলিন্টক, নোবেল বিজয়ী মার্কিন জীববিজ্ঞানী। (মৃ. ১৯৯২)
    ১৯০৬ - অ্যালেন ফেয়ারফ্যাক্স, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। (মৃ. ১৯৫৫)
    ১৯০৭ - জ্যাক অ্যালবার্টসন, আমেরিকান অভিনেতা। (মৃ. ১৯৮১)
    ১৯১৫ - জন টুকি, মার্কিন পরিসংখ্যানবিদ। (মৃ. ২০০০)
    ১৯২০ - হেমন্ত মুখোপাধ্যায়, বাংলার খ্যাতিমান কণ্ঠসঙ্গীত শিল্পী,সুরকার, সঙ্গীত পরিচালক ও প্রযোজক। (মৃ.২৬/০৯/১৯৮৯)
    ১৯২৬ - এফ্রিয়ান রিস মন্ট, গুয়েতেমালা এন জেনারেল এবং রাজনীতিবিদ। (মৃ. ২০১৮)
    ১৯২৭ - টম গ্রেভেনি, ইংলিশ ক্রিকেটার এবং স্পোর্টসকাস্টার। (মৃ. ২০১৫)
    ১৯৩৭ - এরিখ সেগাল, আমেরিকান সাহিত্যিক, চিত্রনাট্যকার ও অধ্যাপক। (মৃ. ২০১০)
    ১৯৫০ - মিঠুন চক্রবর্তী, ভারতের চলচ্চিত্র জগতে খ্যাতিমান বাঙালি অভিনেতা, সমাজ সংগঠক ও উদ্যোক্তা।
    ১৯৫১ - রবার্তো দুরান, সাবেক পানামিয় পেশাদার মুষ্টিযোদ্ধা।
    ১৯৬১ - রবি কার, সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
    ১৯৬৭ - ইয়ুর্গেন ক্লপ, জার্মান ফুটবল কোচ এবং সাবেক ফুটবল খেলোয়াড়।
    ১৯৮০ - জোয় ইয়ুং, হংকংয়ের একজন গায়িকা এবং অভিনেত্রী।
    ১৯৮৬ - ফের্নান্দো মুসলেরা, আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী উরুগুয়ের একজন পেশাদার ফুটবলার।
    ১৯৯৫ - জোসেফ স্কুলিং, বিশিষ্ট সিঙ্গাপুরী সাঁতারু।

    মৃত্যু
    ৬৭৯ - উন্মুল মোমেনিন হজরত উম্মে সালমা (রা.)।
    ১৮৬৯ - অস্ট্রেলীয় আবিষ্কারক চার্লস স্টুর্স্ট।
    ১৮৬১ - হরিশচন্দ্র মুখোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও সমাজসেবক ।(জ.২৪/০৭/১৮২৪)
    ১৮৭৮ - ক্রফোর্ড উইলিয়ামসন লং, মার্কিন শল্যচিকিৎসক ও ওষুধবিজ্ঞানী। (জ. ১৮১৫)
    ১৮৯৩ - অবিভক্ত বাংলায় ইংরেজি শিক্ষার অগ্রদূত, বহু ভাষাবিদ পণ্ডিত ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
    ১৯২৫ - দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, বাঙালি আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ। (জ.০৫/১১/১৮৭০)
    ১৯৪৪ - আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায় একজন প্রখ্যাত বাঙালি রসায়ন বিজ্ঞানী।(জ.০২/০৮/১৮৬১)
    ১৯৫৩ - ইংল্যান্ডের প্রথম নারী কেবিনেট মন্ত্রী মার্গারেট বন্ডফিল্ড।
    ১৯৫৮ - ইমরে নাগি, হাঙ্গেরির বিশিষ্ট সমাজতান্ত্রিক রাজনীতিবিদ। (জ. ১৮৯৫)
    ১৯৭৭ - ভের্নার ফন ব্রাউন, বিখ্যাত জার্মান-মার্কিন প্রকৌশলী ও বিশিষ্ট বিজ্ঞানী। (জ. ১৯১২)
    ১৯৭৯ - নিকোলাস রে, মার্কিন চলচ্চিত্র পরিচালক। (মৃ. ১৯১১)
    ১৯৯৩ - লিন্ডসে হ্যাসেট, অস্ট্রেলীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার।
    ২০১২ - সুজান টাইরেল, মার্কিন অভিনেত্রী। (জ. ১৯৪৫)
    ২০১৩ - খোন্দকার আশরাফ হোসেন, বাংলাদেশের একজন কবি এবং সাহিত্য সমালোচক। (জ. ১৯৫০)
    ২০১৫ - চার্লস কোরিয়া, ভারতীয় স্থপতি ও নগর পরিকল্পনাবিদ। (জ. ১৯৩০)
    ২০১৭ - হেলমুট কোল, জার্মানির বিশিষ্ট রক্ষণশীল রাজনীতিবিদ ও জার্মানির সাবেক চ্যান্সেলর। (জ. ১৯৩০)
    ২০২১ - স্বাতীলেখা সেনগুপ্ত, ভারতীয় বাঙালি মঞ্চাভিনেত্রী। (জ.১৯৫০)


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ