ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ভোলায় পানিবন্দী ২৫ হাজার মানুষ

    ভোলায় পানিবন্দী ২৫ হাজার মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর পূর্ণিমার প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে মেঘনা আর তেতুলিয়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া দ্বীপ জেলা ভোলার বেড়িবাঁধের বাইরের নিম্নাঞ্চল ২-৩ ফুট উচ্চতার পানিতে প্লাবিত হয়েছে।

     

    এতে ওই এলাকার রাস্তা-ঘাট, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে।

     

    মঙ্গল ও বুধবার মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে তলিয়ে গেছে বাঁধের বাইরের নিচু এলাকা। পানিবন্দি হয়ে পড়েছেন কমপক্ষে ২৫ হাজার মানুষ। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, পূর্ণিমার প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জোয়ারের পানিতে বাঁধের বাইরের অন্তত ২০টি নিচু এলাকা ডুবে গেছে।

     

    পাউবো ডিভিশন-১ এর প্রকৌশলী হাসানুজ্জামান জানান, উজানের পানির চাপে নিচু এলাকা প্লাবিত হয়েছে। আরও কিছুদিন এ অবস্থা বিরাজ করতে পারে। প্লাবিত চরসমূহের মধ্যে রয়েছে মেঘনা তীরবর্তী নাছিরমাঝি চর, রাজাপুর, মনপুরার চরনিজাম, কলাতলীর চর, চরযতীন, চরজ্ঞান, চরফ্যাশনের কুকরিমুকরি, ঢালচর, চরপাতিলা, মাঝেরচর, চরশাহজালাল, কচুয়াখালী।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ