ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • সোনামসজিদে বিজিবি'র অভিযানে ২ কেজি হেরোইন উদ্ধার

    সোনামসজিদে বিজিবি'র অভিযানে ২ কেজি হেরোইন উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৪০ লক্ষ টাকা মূল্যের ২ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। 


    মঙ্গলবার রাতে সোনামসজিদ বিওপির চকপাড়া নলডুবি এলাকায় ৫৯ বিজিবি সদ্যসরা ‍‍এ অভিযান চালিয়ে এ হেরোইন উদ্ধার করে। 

    ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা জানান,  সোনামসজিদ বিওপির টহল দল মঙ্গলবার রাত সাড়ে ১১ দিকে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৮৩/২-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের চকপাড়া নলডুবি ব্রীজের নামক স্থানে টহল দেওয়ার সময় ২ চোরাকারবারীকে দেখতে পায়।

    এ সময়ে টহল দল তাদেরকে ধাওয়া করলে একটি ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহল দল তাদের ফেলে যাওয়া ব্যাগ হতে উক্ত হেরোইন উদ্ধার করে।

    তিনি আরো জানান, চোরাকারবারীরা অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষে সীমান্তে টহল জোরদার করার পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ