ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • নোয়াখালীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

    নোয়াখালীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরনী ইউনিয়নের ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুসফিকুর রহমান মোরশেদ।

    বুধবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে হরনী ইউনিয়নের হাতিয়া বাজার সংলগ্ন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের এ ঘোষণা দেন।

    মুসফিকুর রহমান মোরশেদ অভিযোগ করেন, তামাশার ভোট,তামাশার নির্বাচন বর্জন করলাম। নির্বাচন কমিশনার আমাদেরকে যে ভাবে প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিশ্রুতির কিছুই নেই এখানে। প্রশাসনের সহযোগিতায় সব কটি গোপন কক্ষে নৌকার লোকজন নৌকা মার্কায় জোর করে সুইচ টিপে ভোট নিচ্ছে। ভোটারদেরকে চেয়ারম্যান পদে পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেওয়া হয়নি। সকালে নদীর কুলে কয়েকজন এজেন্টকে আটক করে বেঁধে রাখা হয়। বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া হয়। কোন কেন্দ্রে আমার এজেন্ট দিতে দেওয়া হয় নি।

    তিনি অভিযোগ করে আরও বলেন, কোনো কেন্দ্রে ভোটের সুষ্ঠু পরিবেশ নেই। নারী ও পুরুষের লম্বা লাইন থাকলেও ভোট দিতে দেওয়া হচ্ছে না। এটি ভোট নয়, ভোট ডাকাতির মহোৎসব চলছে।

    নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আখতার হোসেন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন অনেক সুন্দর,সুস্থ পরিবেশে ভোট হচ্ছে। প্রতিদ্বন্ধী প্রার্থী মোরশেদ অনেক আগ থেকে উদ্ভট অভিযোগ করে আসছেন বলেও তিনি মন্তব্য করেন।

    প্রশাসনের সহযোগিতায় নৌকার প্রার্থীর লোকজন জোর করে ভোট নেওয়ার প্রতিবাদে  স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জন করেছে এমন প্রশ্নের জবাবে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন,বিষয়টি তিনি জানেন না। এ প্রথম শুনেছেন। খোঁজ খবর নিয়ে তিনি দেখছেন বলে মন্তব্য করেন।

    জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়,বুধবার নোয়াখালীর চার উপজেলার সাত ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এগুলো হরো, সদরের বিনোদপুর, বেগমগঞ্জের মীর ওয়ারিশপুর, সেনবাগের কেশারপাড়, অর্জুনতলা, মোহাম্মদপুর এবং হাতিয়ার হরনী ও চানন্দী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ