ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ভোলার চার ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

    ভোলার চার ইউনিয়নে ভোটগ্রহণ চলছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দুই উপজেলার চার ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। আজ বুধবার ভোলার দৌলতখান উপজেলার হাজীপুর ও সৈয়দপুর ইউনিয়ন এবং লালমোহন উপজেলার রমাগঞ্জ ও কালমা ইউনিয়নে একসাথে ভোটগ্রহণ শুরু হয়। 

    চার ইউনিয়ন পরিষদে মোট ২০৫ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ গ্রহণ করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ২১ জন, নারী সদস্য পদে ৪৪ জন ও সাধারণ সদস্য পদে ১৪০ জন। এ চারটি ইউনিয়নেই ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। 

    জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, অবাধ, সুষ্ঠু,  নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে পুলিশ, র‍্যাব, কোস্টগার্ড ও আনসার সদস্যদের সমন্বয়ে চার স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ