ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • আষাঢ়ের বৃষ্টিতে ভোটারদের ভোগান্তি

    আষাঢ়ের বৃষ্টিতে ভোটারদের ভোগান্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ। বুধবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে হঠাৎ বৃষ্টি এসে বাধ সাধে শান্তিপূর্ণ ভোটগ্রহণে।

    ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা। লাইনে দাঁড়ানো শত শত নারী ভোটার। এমন সময় নামে হঠাৎ বৃষ্টি। শুরু হয় ভোটারদের ছোটাছুটি। আবার কেউ কেউ বৃষ্টির মধ্যেই ঠায় দাঁড়িয়ে থাকেন লাইনে।

    হঠাৎ বৃষ্টিতে এমনই ভোগান্তি দেখা গেলো কুমিল্লা সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের থিরাপুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে।

    এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তপন কুমার দাস বলেন, এটি নারীদের কেন্দ্র। ভোটার উপস্থিতি অনেক। হঠাৎ বৃষ্টি আসায় ঝামেলায় পড়েছেন ভোটাররা।

    আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ আষাঢ়ের প্রথম দিন। তাই থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ