ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • দশমিনায় ১০ লাখ টাকার চিংড়ির রেণু জব্দ

    দশমিনায় ১০ লাখ টাকার চিংড়ির রেণু জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনা উপজেলায় গভীর রাতে পাচারকালে ট্রাকসহ ১০ লাখ টাকার চিংড়ি রেণু জব্দ করা হয়েছে। এসময় একজনকে আটক করেছে পুলিশ। 

    গলাচিপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারুখ আহম্মেদের নেতৃত্বে শনিবার গভীর রাতে দশমিনা উপজেলার আরজবেগী বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে পাঁচ লাখ রেণু জব্দ করা হয়। 

    ওই রেণুর বাজার মূল্য ১০ লাখ টাকা বলে জানা গেছে। থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলা সদরের আরজবেগী বাজার এলাকায় অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে পাচারকালে পাঁচ লাখ রেণু জব্দ ও মোস্তাকিম মোল্লা (৪০) নামে এক ট্রাকচালককে আটক করে।

     এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়। পরে রোববার ভোরে ভ্রাম্যমাণ আদালতে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিন ওই ট্রাকচালককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। 

    জব্দকৃত চিংড়ির রেণুগুলো উপজেলার আউলিয়াপুর এলাকার তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করা হয়। তবে পাচারের সঙ্গে যুক্ত কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। 

    দশমিনা থানার ওসি মো. জসিম জানান, জব্দকৃত চিংড়ির রেণুগুলো গলাচিপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারুখ আহম্মেদ ও দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমিনের উপস্থিতিতে অবমুক্ত করা হয়েছে। পাচারকাজে ব্যবহার করা ট্রাকটি জব্দ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ