ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ইভিএমের ত্রুটিতে ভোট গ্রহণে বাঁধা

    ইভিএমের ত্রুটিতে ভোট গ্রহণে বাঁধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সকাল ৮টা থেকে নগরীর ২৭টি ওয়ার্ডে ১০৫ টি কেন্দ্রে শুরু হয়েছে ভোট গ্রহণ। এর মধ্যেই সকালে নগরীর ৫নং ওয়ার্ড কুমিল্লা হাইস্কুল মহিলা ভোটার কেন্দ্রে শুরুতেই ইভিএমে দেখা দিয়েছে সমস্যা। ৬টি বুথের ১নং বুথে ভোটিং মেশিনটি বিকল হয়ে যায়। যার কারনে ৪২ মিনিট কোনো ভোট কাস্টিং হয়নি এই বুথে।

    পরে মোবাইল কারিগরি টিমের সদস্য এসে বিকল মেশিনটি পরিবর্তন করে দিলে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।

    ইভিএম কারিগরি মোবাইল টিমের সদস্য আবদুল আজিজ নোমান জানান, ‘এখানে মনিটরে সমস্যা হচ্ছিলো, তারপর দেখলাম মেশিনেও সমস্যা। তারপর আমরা পুরো মেশনটি পাল্টে দিয়েছি।’

    কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফজলুল করিম জানান, ‘শুরুতে এখানে ভোটিংটা মনিটরে দেখা যাচ্ছিলো না। আমরা দ্রুত মোবাইল কারিগরি টিমকে খবর দেই৷ এখন মেশিন ঠিক আছে। ভোট স্বাভাবিক চলছে।’

    প্রসঙ্গত, ৫নং ওয়ার্ডে দুটি কেন্দ্র রয়েছে। কুমিল্লা হাইস্কুল কেন্দ্রে নারীদের ভোট নেয়া হয়। এখানে ১৯০০ নারী ভোটার রয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ