ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • হাতিয়ায় মোবাইল থাকায় ভোট কেন্দ্র থেকে আটক ২

    হাতিয়ায় মোবাইল থাকায় ভোট কেন্দ্র থেকে আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর হাতিয়া উপজেলায় মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করায় দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো সুবর্ণচর উপজেলার সেন্টার বাজার এলাকার আব্দুল মালেকের ছেলে মো.সোহেল (২২) এবং একই উপজেলার ইসলামপুর এলাকার ইউসুফের ছেলে রুবেল (২৩)।

    আজ বুধবার (১৫ জুন) সকাল ৭টার দিকে উপজেলার হরনী ইউনিয়নের হাতিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

    হাতিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা হাতিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান মোরশেদ চেয়ারম্যানের সমর্থক বলে জানা যায়।

    এসআই আরো জানায়,বহিরাগত দুই যুবক সকাল ৭টার দিকে হাতিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় উঠে ঘুরাফেরা করছে। ওই সময় তাদের আচরণ সন্দেহজনক হলে পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে।  বহিরাগত যুবকরা মুঠোফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করায় তাদেরকে আটক করে চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়িতে পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া  

    ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান মোরশেদ চ্যালেঞ্জ করে বলেন, আটককৃত দুই যুবক হরনী ইউনিয়নের ভোটার এবং হাতিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র তারা আমার এজন্টে। নৌকার প্রার্থীকে সুবিধা দিতে পুলিশ তাদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে আটক করেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ