ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • চোটে শেষ ইয়াসিরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

    চোটে শেষ ইয়াসিরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না ইয়াসির আলী চৌধুরীর। চোটে পড়ে পুরো সিরিজ থেকে ছিটকে গেলেন ২৬ বছর বয়সী ব্যাটার।

    ইয়াসিরের খেলতে না পারার বিষয়টি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন পিঠে চোট পান ইয়াসির। যার ফলে ব্যাটিং অসমাপ্ত রেখে ড্রেসিংরুমে ফিরতে হয়। এই চোটে ২ থেকে ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ডানহাতি ব্যাটারকে।

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, ‘এসব চোট থেকে সেরে উঠতে ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগে। যার কারণে টেস্ট সিরিজে থাকছে না ইয়াসির।’

    ১৬ জুন অ্যান্টিগায় স্বাগতিক ক্যারিবিয়ানদের বিপক্ষে শুরু হচ্ছে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টের জন্য ইয়াসিরকে বাইরে রেখে একাদশের নতুন পরিকল্পনা সাজাতে হবে টাইগারদের।

    এর আগে চোটে স্কোয়াড থেকে ছিটকে পড়েন শহিদুল ইসলাম। যার ফলে উইন্ডিজ সফরে যাওয়া হয়নি এই পেসারের।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ