ঢাকা সোমবার, ১০ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে সনাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বরিশালে সনাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নিজস্ব প্রতিবেদক 
বরিশালে প্যার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেইনেস্ট করাপশন টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ত অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত। 

গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় সচেতন নাগরিক কমিটি সনাক ও টিআইবি বরিশাল এর আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে উক্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। 
বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে অবহিত করণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি সনাক জেলা কমিটির সভাপতি প্রফেসর শাহ সাজেদা। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (ভারপ্রাপ্ত) পুলিশ কমিশনার প্রলয় চিসিম, 

স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত পরিচালক স্বাস্থ্য বরিশাল বিভাগ, বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আবদুল হালিম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অঞ্চল বরিশাল এর উপ-পরিচালক মো. আনোয়ার হোসেনসহ টিআইবি এর ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় প্রকল্পের পরে অতিথিরা প্রকল্প সহ টিআইবি এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

অবহিত করণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান বলেন, দুর্নীতি সমাজের সকল স্তরকে ক্ষতিগ্রস্ত করে, তাই সকলে মিলেই এটিকে প্রতিহত করতে হবে। আমাদের স্ব-স্ব ধর্মীয় অনুশাসন মেনে পরিবার থেকেই দুর্নীতিবিরোধী চর্চা চালিয়ে যেতে হবে এবং সকলকে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হতে হবে। শিক্ষার্থীদেরকে ভাল মানুষ হওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, সকল স্তরে স্বচ্ছ, কার্যকর ও দায়বদ্ধ প্রতিষ্ঠানের বিকাশ, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘‘কাউকে ছাড় দেওয়া হবে না” এই অঙ্গীকার আমাদেরকেই বাস্তবায়ন করতে হবে। সনাক-টিআইবি’র প্যাকটা প্রকল্পের কাজ সফলভাবে এগিয়ে নিতে সকলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম বলেন সেবা প্রদান করার ক্ষেত্রে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে। অ্যাকাউন্টেবিলিটি ও ট্রান্সপারেন্সি। সবাই যেন জানতে পারে আমরা কি সেবা প্রদান করছি, কিভাবে সেবা প্রদান করছি। তিনি প্রতিষ্ঠান প্রধানদের স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করার বিষয়ে গুরুত্বারোপ করেন। 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন