ঢাকা সোমবার, ১০ অগাস্ট ২০২৬

Motobad news

অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে। 

সোমবার (১৪ জুন) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জয়শ্রী জীব সেবাশ্রমে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির উদ্ভোধন করেন অমৃত গ্রুপ অব কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ভানু লাল দে,  নারায়ণ চন্দ্র দাশ নারু, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর  আখতারুজ্জামান গাজী হিরু, মন্দিরের সভাপতি কমল দাশ, মন্দিরের সাধারণ সম্পাদক সুমন দাশ এবং বরিশালের সেচ্ছাসেবী সংগঠন লিটল হেল্প গ্রুপের প্রধান সমন্বয়ক কবির মাহমুদ খান রাজসহ সকল সমন্বয়ক বৃন্দ।

এতে অর্ধশতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয় এবং তিন শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

কর্মসূচির আয়োজনে ছিলেন গৌড়ীর মঠ পূজা উদযাপন পরিষদ এবং সহযোগিতায় ছিলো লিটল হেল্প গ্রুপ।


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন