উজিরপুরে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশ-আনসারসহ নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বরিশালের উজিরপুর উপজেলার উজিরপুর মডেল থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ ) মো. শাহজাহান হোসেন পিপিএম।
এসময় আরো উপস্থিত ছিলেন, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন, উজিরপুর সার্কেলের এএসপি, উজিরপুর থানার অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বৃন্দ।
বিগত সময়ের মতো নতুন নির্বাচন কমিশনের অধীনেও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার লক্ষে সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার জন্য প্রধান অতিথি উপস্থিত সকল অফিসার ও সদস্যদেরকে নির্দেশ প্রদান করেন।
এএজে