ঢাকা সোমবার, ১০ অগাস্ট ২০২৬

Motobad news

উজিরপুরে শালিস বৈঠকে হামলা: আহত ৩

উজিরপুরে শালিস বৈঠকে হামলা: আহত ৩
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুরের জল্লায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শালিস বৈঠকে প্রতিপক্ষরা অতর্কিত ভাবে হামলা চালিয়ে  নারীসহ সহ ৩জনকে জনকে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। 

মামলা ও আহত সুত্রে জানা যায়,  উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট এলাকার মৃত ফয়জর আলী সরদারের ওয়ারিশ সাজেদা আক্তার গং ও একই এলাকার মৃত তোরাব আলী সরদারের ছেলে হাবিব সরদার গংদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। 

এ বিষয় নিয়ে  সোমবার রাতে স্থানীয় ভাবে শালিস বৈঠক বসে। শালিস বৈঠক চলাকালীন রাত সাড়ে ১০টায় প্রতিপক্ষ হাবিব সরদার, পারভেজ , শাহিন সরদার,  রিয়ন, রাফিদ সরদার,  আকাশ সরদার, স্বপ্না বেগম, রিনা বেগম মিলে  সাজেদা আক্তার( ৪৫), জিয়াউল হক (৫৫)ও  তাহের বেপারী (৫৫)কে কুপিয়ে রক্তাক্ত জখম করে। 

শালিস বৈঠকে উপস্থিত সকল শালিসগন হামলার বিষয়টি স্বীকার করেন। এ ব্যপারে আহত সাজেদা আক্তার মঙ্গলবার (১৪ জুন) বাদী হয়ে উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযুক্তদের পাওয়া যায়নি। 

অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান এজাহারের ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
                                                                                                                 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন