অমৃত লাল দে’র ২৯তম মৃত্যুবার্ষীকিতে শ্রদ্ধাঞ্জলী

অমৃত ফুড প্রোডাক্টস কনজুমার এর প্রতিষ্ঠাতা অমৃত লাল দে’র ২৯তম মৃত্যুবার্ষীকি উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন বাবুগঞ্জ অমৃত ফুড প্রোডাক্ট কনজুমার শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার সকালে বরিশাল অমৃত লাল দে কলেজে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অমৃত ফুড প্রোডাক্ট কনজুমার শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফিরোজ সরদারের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি রুহুল আমিন, কোষাধ্যক্ষ আবুল হোসেন, সাংগঠনিক বেল্লাল হোসেন, প্রচার সম্পাদক আজিজুল হক, দপ্তর সম্পাদক শ্রী শ্যামল চন্দ্র দাশ,সদস্য কালাম মৃধা, কালু হাওলাদার, সমাজ সেবক কবির হোসেন, টিট হোসেন, ইমন হাওলাদার,জাহিদ কাজী,সজিব তালুকদার, রবিউল প্রমুখ।
এইচকেআর