‘৯৬ টাকার সার সরকার ১৬ টাকায় কৃষকের হাতে পৌঁছে দিচ্ছে’

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন- "কৃষি, মৎস্য, প্রাণী সম্পদে বিপ্লব হয়েছে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তিনি বাংলাদেশে ভূমিহীনদের জন্য গৃহের ব্যবস্থা করেছেন যা পৃথিবীর কোন রাষ্ট্র নায়ক করতে পারেনি। ৯৬ টাকার সার সরকার ১৬ টাকায় কৃষকের হাতে পৌঁছে দিচ্ছে।
প্রধানমন্ত্রীর গৃহীত ১০ উদ্ভাবনী উদ্যোগ -(নারীর ক্ষমতায়ন, আশ্রায়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ নির্মান, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ) যথাযথ বাস্তবায়নে ও জনগনের দোড় গোড়ায় পৌছে দিতে সকলকে আন্তরিক হয়ে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে মানুষিক স্বাস্থ্য বিকাশেও আমাদের কাজ করতে হবে। শুধু শারিরীক সুস্থতা নয় মানুষিকভাবে আমাদের সুস্থ থাকতে হবে। স্কুল পর্যায়ে ঝড়ে শিক্ষার্থী ঝরে পরা রোধে সকলেরসম্মিলিতভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (১৪ জুন) বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো.আমীনুল ইসলাম'র সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, বীর প্রতীক মুক্তিযোদ্ধা রত্তন আলী শরিফ, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মুক্তি যোদ্ধা দেলোয়ার হোসেন, দেহেরগতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান, জাহাঙ্গীর নগর ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান, মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান প্রমুখ।
প্রশিক্ষণে উপজেলায় কর্মরত কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ সাংবাদিক নেতৃবৃন্দসহ ৫০ জনের বেশি লোক অংশগ্রহণ করেন।
এইচকেআর