গৌরনদীতে বিষমুক্ত শাকসবজি চাষের উপর প্রশিক্ষণ সমাপ্ত

বরিশালের গৌরনদী উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক বাস্তবায়িত দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান প্রকল্পের ২য় পর্যায়ে বিষমুক্ত শাকসবজি চাষের উপর তিনদিন ব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষন সমাপ্ত হয়েছে।
বিআরডিবি হলরুমে মঙ্গলবার দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এইচ এম শাহাদাত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মামুনুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার মো. ইকবাল কবীরসহ অন্যান্যরা।
এইচকেআর