ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ  মিছিল 

    মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ  মিছিল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহানবী হযরত মোহাম্মদ (স‍া:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভোলার দৌলতখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। 

    সম্প্রতি ভারতের বিজেপি পার্টির নেতা নুপুর শর্মা মহানবীকে নিয়ে কটুক্তি করায় বিক্ষোভে ফেটে পড়ে ধর্মপ্রাণ মুসলমানরা।  এরই ধারাবাহিকতায়  মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১টায় ইমান আকিদা সংরক্ষণ কমিটির  উদ্যাগে বিক্ষোভ মিছিল  বের হয়।

    মিছিলটি দৌলতখান পৌরশহর প্রদক্ষিণ করে শহরের এইচ এম মার্কেটের সামনে এসে শেষ হয়।  পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল  ও সমাবেশে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।

    এর আগে সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল  নিয়ে ক্ষুব্ধ জনতা পৌর শহরের মার্কাজ মসজিদের সামনে এসে জড়ো হন। ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড  নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা প্রতিবাদী শ্লোগান দিতে থাকে। এসময় বিজেপি নেতা নুপর শর্মার শাস্তি দাবী করা হয়।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ