ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • নববধূকে জবাই করে হত্যা: জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

    নববধূকে জবাই করে হত্যা: জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কবিরহাটে নববধূকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক স্বামীর ফাঁসির  দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার(১৩ জুন) বিকাল ৪টার দিকে কবিরহাট বঙ্গবন্ধু চত্বরে নিহতের স্বজনদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে নিহত রুপালি বেগমের পিতা সিরাজ মিয়া ছাড়াও নিহতের চাচা মফিজুর রহমানসহ নিহতের স্বজন ও এলাকাবাসি উপস্থিত ছিলেন।

    গৃহবধু  রুপালি বেগমকে পরিকল্পনা করে হাত পা বেঁধে হত্যা করা হয় উল্লেখ করে  যারা যারা এই হত্যার সাথে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় এনে হত্যাকারীর ফাঁসির দাবি জানান স্বজনরা।

    উল্লেখ্য,  গত ১২জুন কবিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের ইউসুফ নবী রুবেল নিজের স্ত্রী রুপালি বেগমকে গায়ের ওড়না দিয়ে হাত পা বেঁধে ফল কাটার ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। প্রাথমিক ভাবে জানা যায় স্ত্রীর পরকিয়ার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী ইউসুফ নবী রুবেলকে কবিরহাট থানা পুলিশ গ্রেফতার করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ