আগৈলঝাড়ায় গণসচেতনতা সৃষ্টির লক্ষে কর্মশালা

বরিশালের আগৈলঝাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বরিশাল অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুর সভাপতিত্বে গণসচেতনতা সৃষ্টির লক্ষে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী, ইউপি সচিব সাধন চন্দ্র হালদার, ইউপি সদস্য ইয়াসির আরাফাত সৌরভ মোল্লা, এসডিডিবি প্রকল্পের মাঠ কর্মকর্তা পল রায়, কর্মসূচী কর্মকর্তা সম্রাট সেরাও, এনিমেটর সুনীল চন্দ্র মল্লিক, প্রদীপ রায় প্রমুখ।
সভায় গণসচেতনতা সৃষ্টির গুরুত্ব, মাধ্যম, কৌশল, ক্লাব/স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ, স্থানীয় সম্পদ সংগ্রহের কৌশল এবং বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়।
এইচকেআর