আগৈলঝাড়ায় একদিনে ১২৮৯ জনের বুস্টার ডোজ গ্রহণ

বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে একদিনে বুস্টার ডোজ গ্রহণ করেছেন ১২৮৯ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, সোমবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬টি অস্থায়ী কেন্দ্রে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্থায়ী কেন্দ্রে একদিনে ১২৮৯ জন ব্যক্তি করোনা ভাইরাসের বুস্টার ডোজ গ্রহণ করে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের অস্থায়ী কেন্দ্রে ৭০২ জনের মধ্যে পুরুষ ২০২ জন ও নারী ৫০০ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে ৫৮৭ জনের মধ্যে পুরুষ ২৮৬ জন ও নারী ৩১৯ জনসহ মোট ১২৮৯ জন ব্যক্তি মর্ডানা ও ফাইজারের বুস্টার ডোজ টিকা গ্রহণ করেছেন।
এইচকেআর