ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মনপুরায় সাড়ে ৩ কেজি গাজাঁসহ ব্যবসায়ী আটক

    মনপুরায় সাড়ে ৩ কেজি গাজাঁসহ ব্যবসায়ী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তররের অভিযানে সাড়ে তিন কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভোলা জেলার সহকারি পরিচালক দিদারুল আলম বাদী হয়ে মনপুরা থানায় মামলা করেন। যার মামলা নং-৪।

    রোববার রাত সাড়ে ৭ টায় উপজেলার হাজীরহাট ইউনিয়নের ফকিরহাট বাজারের এক মুদি দোকানে অভিযান চালিয়ে মাদক গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মৃত রফিজলের ছেলে মিজান (৩৬)। তিনি মুদি ব্যবসার সাথে গাঁজার ব্যবসা করেন।

    মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজারে মিজানের মুদি দোকানে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক দিদারুল আলমের নের্তৃত্বে পরিদর্শক মোঃ জয়নুল আবদীন, উপ-পরিদর্শক মোঃ শফিকুর রহমান, সহকারী  মোঃ হাসিবুর রহমান, সহকরী উপ-পরিদর্শক মোঃ জিয়াউদ্দিনসহ অভিযান পরিচালনা করে। এই সময় ওই মুদি দোকানের ক্যাশ বাক্সের নিচ থেকে সাড়ে তিন কেজি গাঁজা সহ মুদি ব্যবসায়ীকে আটক করা হয়। 

    এই ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভোলা জেলার দায়িত্বে সহকারি পরিচালক দিদারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজারের এক মুদি দোকানে অভিযান চালিয়ে সাড়ে কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক করে মামলা করা হয়। পুলিশের ওসি সাইদ আহমেদ সহযোগিতা করেছেন।

    এই ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি সাইদ আহমেদ জানান, পুলিশের সহযোগিতা নিয়ে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করে মামলা করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ