ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • কাজিরাবাদের ইউপি নির্বাচন স্থগিত

    কাজিরাবাদের ইউপি নির্বাচন স্থগিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন স্থগিত করছেন নির্বাচন কমিশন। রোববার (১২ জুন) সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা সাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের আদেশে বেতাগীর কাজিরাবাদের ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন স্থগিত করে ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

    তিনি আরও জানান, উপ নির্বাচনকে কেন্দ্রকরে ইউনিয়নে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তাই নির্বাচন কমিশন এ ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে। তবে স্থগিত হওয়া নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি।

    প্রসঙ্গত, গত বছরের ২১ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আলহাজ্ব মোশাররফ হোসেন। চলতি বছরের ৯ জানুয়ারি তিনি মারা যান। এরপর এই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১৫ জুন কাজিরাবাদ ইউনিয়নে উপ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ