ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড 
  • স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা 

    স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় রবিবার বিকালে নবম শ্রেণির এক (১৬) ছাত্রীকে ধর্ষণ করেছে পার্শ্ববর্তী রাজপাশা গ্রামের একাধীক মামলার আসামী শামীম মৃধা (৩০)। সে ৫নম্বর ধাওয়া ই্উনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মৃত বারেক মৃধার ছেলে।

    স্থানীয় ও মামালা সূত্রে জানাগেছে, স্কুল ছাত্রী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্রের ভয়ভিতি দেখিয়ে জোরপূর্বক স্থানীয় আতরখালী গ্রামের নাছির উদ্দিন হাওলাদারের কলা বাগানে নিয়ে ধর্ষণ করার অভিযোগ রয়েছে শামীমের বিরুদ্ধে। ঐ ছাত্রীর বাবা উপজেলার ৪নম্বর ইকড়ি ইউনিয়নের বাসিন্দা মাছ শিকারের কাজে মহিপুর থাকায় মাকে ঘটনা খুলে বলেন। পরে ছাত্রীর মা বাদি হয়ে রাতে ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

    এ ব্যাপারে ভান্ডারিয়া থানার অফিসার্স ইন চার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, ভূক্তভোগীর মা বাদি হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। স্কুল ছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য সোমবার পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হবে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। শামীমের  বিরুদ্ধে এর পূর্বেও বেশ কয়েকটি মামলা রয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ