ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড 
  • মঠবা‌ড়িয়া আগামী নির্বাচ‌নে নৌকার মনোনয়ন চান সাব্বির নায়হান পাশা

    মঠবা‌ড়িয়া আগামী নির্বাচ‌নে নৌকার মনোনয়ন চান সাব্বির নায়হান পাশা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নৌকার মাঝি হতে চান বঙ্গবন্ধুর নাতি বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার (অবঃ) আহমেদ সাব্বির নায়হান পাশা। 

    রোববার (১২ জুন) দুপুরে পিরোজপুরের মঠবাড়িয়া প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় নির্বাচনে আ’লীগের মনোনায়ন প্রত্যাশী বলে জানান। 

    পাশা বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কার্যকরী সংসদের উপদেষ্টা পরিষদের সদস্য ও ষ্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই কাজী আকরাম হোসাইনের ভাগ্নে এবং উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাছিরা গ্রামের বিশিষ্ট ব্যববসায়ি মরহুম আবদুল মান্নানের ছেলে।

    এসময় উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেমায়েত উদ্দিন, সাপলেজা ইউনিয়ন যুবলীগের সভাপতি পলাশ জমাদ্দার ও সাধারণ সম্পাদক ফারুক পাহলান প্রমূখ।

    আহমেদ সাব্বির নায়হান পাশা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে দেশের সব সেক্টরের উন্নয়ন হচ্ছে। তার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। তিনি জানান, আমি মঠবাড়িয়ার মাটি ও মানুষের উন্নয়নে কাজ করতে চাই। আগামী প্রজন্মকে যুগোপযোগী করে গড়ে তুলতে চাই যাতে তারা দেশকে এগিয়ে নিতে পারে। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি এ আসন থেকে আমাগী নির্বাচনে মনোনয়ন চাইব।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ