ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • মোবাইল কিনে দেওয়ার কথা বলে প্রেমিকাকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার প্রেমিক

    মোবাইল কিনে দেওয়ার কথা বলে প্রেমিকাকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার প্রেমিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী সুবর্ণচর উপজেলায় প্রেমিকাকে (২১) ধর্ষণ চেষ্টার অভযোগে প্রেমিক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীে প্রেমিকা নিজেই বাদী হয়ে নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেন।

    গ্রেপ্তারকৃত মো.সাইফুল ইসলাম(২৩) উপজেলার চরজুবিলী ইউনিয়নের চরমহি উদ্দিন গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সে পেশায় একজন দোকান কর্মচারী।  

    রোববার (১২ জুন) বিকেলে গ্রেপ্ততারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল দুপুরে তাকে আটক করে পুলিশ।  

    পুলিশ জানায়, ওই তরুণীর সাথে স্থানীয় একটি বাজারে কসমেটিকস দোকানদার সাইফুলের সাথে প্রেমের সর্ম্পক হয়। শনিবার সকালে মোবাইল ফোন কিনে দেয়ার কথা বলে প্রেমিক তাকে দোকানে ডেকে নেয়। এরপর তরুণীকে বাজার থেকে ভালো ফোন কিনে দেবে বলে মোটর সাইকেলে করে নিয়ে যাওয়ার পথে প্রেমিক তার প্রেমিকাকে বোনের বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে তরুণীর চিৎকারে স্থানীয়রা এসে যুবককে ধরে পুলিশের সোর্পদ করেন।

    চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জিয়াউল হক জানান, তরুণী বাদী হয়ে শনিবার রাতেই ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেমিক যুবককে আটক করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ