ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • মাথাপিছু আয়ে ভারতকে ছাড়ালো বাংলাদেশ

    মাথাপিছু আয়ে ভারতকে ছাড়ালো বাংলাদেশ
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাথাপিছু আয়ে প্রতিবেশী দেশ ভারতকে ছাড়ালো বাংলাদেশ। চলতি ২০২০-২১ অর্থ-বছরে দেশটিকে পেছনে ফেলেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ভারতের মাথাপিছু আয় ১ হাজার ৯৪৭ ডলার।

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাবে বলা হয়, বর্তমানে বাংলাদেশের বার্ষিক মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় তা ১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা।

    ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের মাথাপিছু আয় ১ হাজার ৯৪৭ ডলার। যা বাংলাদেশের চেয়ে ২৮০ ডলার কম। বাংলাদেশির মুদ্রায় ভারতের মাথাপিছু আয় ১ লাখ ৬৫ হাজার ১৭০ টাকা। অর্থাৎ বাংলাদেশের একজন নাগরিক ভারতের একজন নাগরিকের চেয়ে বছরে ২৩ হাজার ৭৫৩ টাকা বেশি আয় করেন।

    এদিকে গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এক পূর্বাভাসে বলা হয়েছিলো, করোনা ভাইরাসে কারণে ভারতের অর্থনীতি বেশি মাত্রায় সংকুচিত হবে। সে তুলনায় বাংলাদেশে ইতিবাচক প্রবৃদ্ধি হবে।

    এ কারণেই বাংলাদেশের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ চলে আসবে বলে ওই পূর্বাভাসে বলা হয়।

    গত অর্থবছরে (২০১৯-২০) বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ ডলার। তার আগের অর্থবছরে (২০১৮-১৯) মাথাপিছু গড় আয় ছিল ১ হাজার ৯০৯ ডলার। তবে ২০০৭ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের মাথাপিছু আয়ের অর্ধেক ছিল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ