ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি সেই এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ
  • খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির পৃথক দোয়া মোনাজাত

    খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিএনপির পৃথক দোয়া মোনাজাত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য ও রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

    রোববার বরিশাল জেলা (দক্ষিণ) মহিলা দল ও মহানগর বিএনপির আয়োজনে পৃথক এ আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

    বিকালে দলীয় কার্যলয়ে দক্ষিণ জেলা মহিলা দলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেশমা রহমানের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক এ্যাড, মজিবর রহমান নান্টু। 

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন তালুকদার মেবুল, জেলা বিএনপি সদস্য আলহাজ্ব নুরুল আমিন, জেলা বিএনপি সদস্য ও সদর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম মোল্লা। এসময় জেলা মহিলা দল নেত্রী কামরুন নাহার পলি, ডেইজি বেগম, জাহানারা বেগম বক্তব্য রাখেন। 

    পরে জিয়াউর রহমানের রুহের মাগ-ফেরাত কামনা করা সহ  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। দেয়া-মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপি সদস্য নুরুল আমিন। অপরদিকে দলীয় কার্যলয়ের সামনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া-মোনাজাতের আয়োজন করে মহানগর বিএনপি।

    মহানগর বিএনপি আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ সঞ্চলনা করেন। দোয়া-মোনাজাত অনুষ্ঠানে অংশ গ্রহন করেন মহানগর যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু, যুগ্ম আহবায়ক এ্যাড, শাহ্ আমিনুল ইসলাম আমিন, মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম, গিয়াস উদ্দিন বাবুল মোল্লা, নুরুল আলম ফরিদ প্রমুখ।  পরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ