ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি নতুন করে আদা-রসুনসহ ৬ পণ্যের মূল্য লাগামছাড়া এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী 
  • তালতলীতে প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট

    তালতলীতে প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৫ জুন। ওই ছয়টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তালতলীতে এই প্রথম ইভিএম পদ্ধতিতে ৬৮ হাজার ৮৩৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইভিএম ভোটদানে আনন্দ থাকলেও সাধারণ ভোটারদের মাঝে উৎকন্ঠা বিরাজ করছে।

    জানাগেছে, আগামী ১৫ জুন তালতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। ওই ছয়টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই প্রথম ইভিএম পদ্ধতিতে তালতলী উপজেলার ৬৮ হাজার ৮৩৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নতুন পদ্ধতিতে ইভিএম এ ভোটে সাধারণ ভোটারদের মাঝে উৎকন্ঠা রয়েছে। সাধারণ ভোটাররা জানান, এ পদ্ধতিতে ভোট তালতলী এই প্রথম। এর আগে এ পদ্ধতিতে ভোট না দেয়ায় আমরা উৎকন্ঠায় আছি।

    পশ্চিম গাবতলী গ্রামের ছত্তার হাওলাদার বলেন, নতুন পদ্ধতিতে ভোট হবে। কিছুইতো জানিনা। কিভাবে ভোট দেব বুঝতে পারছি না। তবে শিখিয়ে দিলে ভোট দিতে সমস্যা হবে না।

    তালতলী উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা কামাল বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহনে ভোটারদের মাঝে ইতিমধ্যে লিপলেট ও ভিডিও ডকুমেন্ট দেখানো হচ্ছে। আগামী ১৩ জুন মগ ভোটের আয়োজন করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ