ঢাকা সোমবার, ১০ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে বিসিএস শিক্ষা সমিতির কর্মবিরতি, মানববন্ধন

বরিশালে বিসিএস শিক্ষা সমিতির কর্মবিরতি, মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ময়মনসিংহ জেলার গফরগাঁও সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের উপর সন্ত্রাসী হামলা, লাঞ্ছনা ও কূটুক্তির প্রতিবাদে বরিশালে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (১২ জুন) সকাল ১১ টায় নগরীর কালিবাড়ি রোডস্থ সরকারী বরিশাল কলেজ প্রবেশদার গেট সংলগ্ম ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করে বিসিএস শিক্ষা সমিতি ও সরকারী বরিশাল কলেজ ইউনিট।

এসময় উপস্থিত ছিলেন বিসিএস সাধারন শিক্ষা সমিতি বরিশাল কলেজ ইউনিট সভাপতি প্রফেসর মো. আব্বাস উদ্দিন, সরকারী বরিশাল কলেজ ইউনিট সম্পাদক মো. আলমগীর হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক আবদুস সামাদ, সরকারী বরিশাল কলেজ সহযোগী অধ্যাপক লতিফা আখতার, এস.এম নাসির উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা বিভাগের শিক্ষক বৃন্দ।

এসময় সরকারী বরিশাল কলেজ ইউনিট সভাপতি প্রফেসর মো. আব্বাস উদ্দিন বলেন, যে সকল সন্ত্রাসী শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের উপর নাক্যারজনক হামলা চালিয়ে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত যথাযত ব্যবস্থা গ্রহন করার জন্য সরকারের প্রতি দাবী জানান।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন