ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • চুলায় তৈরি পাকা আমের কেক

    চুলায় তৈরি পাকা আমের কেক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাজারে চলে এসেছে মিষ্টি পাকা আম। এখন সময় আম দিয়ে মজাদার সব রেসিপি ট্রাই করার। চুলায় খুব সহজ উপায়ে বানিয়ে ফেলতে পারেন পাকা আমের কেক। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণের দিক থেকেও অনন্য।
     
    ১/৩ কাপ চিনি ও ১/৪ কাপ তেল একসঙ্গে মিশিয়ে নেড়ে নিন। একটি ডিম দিয়ে ভালো করে ফেটে নিন মিশ্রণটি। পাঁচ মিনিট ফেটিয়ে নেওয়ার পর আরেকটি ডিম দিয়ে আরও ৫ মিনিট ফেটান। ১/৪ কাপ আমের পিউরি মিশিয়ে নিন ধীরে ধীরে নেড়ে। ১ কাপ ময়দা ও ২ চা চামচ বেকিং পাউডার চেলে মিশিয়ে নিন। সব শেষে ছোট ছোট টুকরা করে কাটা আম মেশান।   

    সসপ্যান বা কেক বসানোর বাটিতে সামান্য তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিন। এরপর ঢেলে দিন কেকের ব্যাটার। একটি তাওয়া উচ্চতাপে গরম করে উপরে বসিয়ে দিন সসপ্যান। প্রথম ৫ মিনিট মাঝারি আঁচে রাখুন। এরপর একদম লো আঁচে ৪০ থেকে ৫০ মিনিট রাখুন। হয়ে গেলে নামিয়ে বের করে নিন বাটি থেকে।

    খানিকটা আমের পিউরির সঙ্গে স্বাদ মতো চিনি মিশিয়ে চুলায় বসিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে ঘন হলে নামিয়ে নিন। এই জেলি কেকের উপর ছড়িয়ে নিন। ক্রিম দিয়ে পছন্দ মতো ডিজাইন করে পরিবেশন করুন মজাদার আমের কেক।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ