ঢাকা সোমবার, ১০ অগাস্ট ২০২৬

Motobad news

সাংবাদিকদের সাথে জেএসডি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময়

সাংবাদিকদের সাথে জেএসডি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময়
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকার পরিবর্তন ও জাতীয় সরকার গঠনের দাবিতে বরিশালে বিভাগীয় প্রতিনিধি সভা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি বরিশাল বিভাগীয় সমন্বয় কমিটি।

শনিবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জেএসডি’র বিভাগীয় প্রতিনিধি সভায় বরিশাল জেলা ও মহানগরের সাত সদস্য বিশিষ্ট পৃথক দুটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।


বিকাল ৩টায় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেএসডি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেল্লাল। সভাপতিত্ব করেন বরিশাল বিভাগের সমন্বয় ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহরাব হোসেন।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু, সাংগঠনিক সম্পাদক ইকবাল খান জাহিদ, আব্দুস সোবাহান মাস্টার, অ্যাডভোকেট শাহজাদা খুররম, ডা. সোহেল রহমান, মাস্টার বিজয় কৃষ্ণ বড়াল, অবদুল লতিফ মিয়া, যুবনেতা মাহফুজুল আলম জাহিদ, বিপুল পারভেজ মিরাজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য সমীরন হালদার।


মতবিনিময়কালে প্রধান অতিথি অ্যাডভোকেট বেলায়েত বেলাল বলেন, ‘শুধু এই নির্বাচন কমিশন নয়, বর্তমান সরকারের অধিনেও নির্বাচনে যাবে না জেএসডি। আমরা “গণতন্ত্রমঞ্চ” নামের একটি প্লাটফর্ম তৈরি করেছি। “গণতন্ত্রমঞ্চ” গণজগরণ সৃষ্টি করবে- গণআন্দোলন হবে- গণজোয়ারে অবৈধ সরকার বিদায় নেবে, 'জাতীয় সরকার' গঠিত হবে।


এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি এবং জেএসডি জোটবদ্ধ। তাই নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত জোটগতভাবেই নেয়া হবে। তবে অবৈধ সরকারের অধিনে কোন নির্বাচনে আমরা যাবো না।


এর আগে সকালে প্রেসক্লাবে বিভাগীয় প্রতিনিধি সভা করে জেএসডি। সভার মাধ্যমে ইকবাল খান জাহিদকে আহবায়ক এবং অ্যাডভোকেট শাহজাহান খুররম, মাস্টার বিজয় কৃষ্ণ বড়াল ও আবদুল লতিফ মিয়াকে যুগ্ম আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট বরিশাল জেলা কমিটি এবং ডা. মো. সোহেল রহমানকে আহবায়ক ও মো. রিপন হোসেন ও মাস্টার পরিমল চন্দ্র হালদারকে যুগ্ম আহবায়ক করে বরিশাল মহানগর জেএসডি’র সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন