ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • ইকুয়েডরের বিশ্বকাপে খেলতে বাধা নেই

    ইকুয়েডরের বিশ্বকাপে খেলতে বাধা নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের পর চতুর্থ দল হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল ইকুয়েডর। তবে চিলির এক অভিযোগে দলটির আসলে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়।

    ফিফার কাছে প্রতিবেশী দেশ চিলি নালিশ করে, ইকুয়েডর তাদের ডিফেন্ডার বাইরন কাস্তিলোকের বয়স ও জন্মস্থান লুকিয়েছে। কাস্তিলোর জন্ম সনদে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ করে চিলি। কিন্তু চিলির অভিযোগ প্রত্যাখ্যান করে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। এর ফলে কাতার বিশ্বকাপ খেলতে আর কোনো বাধা নেই ইকুয়েডরের।

    ফিফা এক বিবৃতিতে জানিয়েছে,'সব পক্ষের তথ্য-প্রমাণ পর্যালোচনার পর ফিফার শৃঙ্খলা বিষয়ক কমিটি ইকুয়েডরের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত খারিজ করার সিদ্ধান্ত নিয়েছে।'

    চিলির অবশ্য এই রায়ের পরিবর্তে আপিল করার সুযোগ থাকছে । এখন দেখার বিষয় তারা আপিল করবে কিনা!

    কাতার বিশ্বকাপে গ্রুপ 'এ' তে জায়গা পেয়েছে ইকুয়েডর। সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক কাতার, নেদারল্যান্ডস ও সেনেগাল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ