বরিশালে প্রধানমন্ত্রীর ১০ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কর্মশালা

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন, বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।
এসময় ভাইস চেয়ারম্যান মো মাহবুবুর রহমান মধু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম ও সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম সহ উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।
এইচকেআর