ঢাকা সোমবার, ১০ অগাস্ট ২০২৬

Motobad news

গৌরনদীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি

গৌরনদীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদীতে হুমায়ন কবির (৪২) নামে এক সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় প্রবাসীর স্ত্রীসহ পরিবারের ৪ সদস্যকে পিটিয়ে আহ করেছে। পাশাপাশি নগদ ৩ লাখ টাকা ও ১০ ভরি স্বর্নালঙ্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।  

এদিকে ডাকাতির ঘটনার খবর পেয়ে শনিবার সকালে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস.এম আলবেরুনী, থানার ওসি আফজাল হোসেন, পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের কেফায়েত নগর গ্রামে এ ঘটনা ঘটে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

আহত প্রবাসীর স্ত্রী তানিয়া বেগম জানান, মুখোশধারী সশস্ত্র ৮/১০ ডাকাত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে একতলা ভবনের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ডাকাতরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাকে (তানিয়া), কন্যা দশম শ্রেণীর ছাত্রী হাবিবা খানম (১৫), শ্বশুড় আ. মজিদ হাওলাদার, শাশুড়ি আলেয়া বেগম (৬১)কে হাত-পা বেঁধে রাখে ও মারধর করে। পরে ডাকাতরা স্ট্রীলের আলমারী,  সুকেজ ও ওয়ারড্রোপ  ভেঙ্গে নগদ প্রায় ৩ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। 

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, ডাকাতির ঘটনার খবর পেয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যহুত রয়েছে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন