ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি নতুন করে আদা-রসুনসহ ৬ পণ্যের মূল্য লাগামছাড়া এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী 
  • আমতলীতে পরিবার পরিকল্পনা অফিসে চুরির ঘটনায় গ্রেফতার ১

    আমতলীতে পরিবার পরিকল্পনা অফিসে চুরির ঘটনায় গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধারসহ মসাগর (৩৫) নামে এক চোরকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। 

    এসময় তার কাছ থেকে  ৫টি  মনিটর,  ৪টি সিপিইউ, ১টি  ট্যাব, ১টি  গ্যাস সিলিন্ডার ও নগদ  ২৩, ৯৫০ টাকা উদ্ধার করা হয়।  আমতলী থানার ওসি তদন্ত রনজিৎ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রের মুলহোতা সাগরতে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের মাধ্যমে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে। 

    প্রসঙ্গত, বৃহস্পতিবার (৯ জুন) রাতে সংবদ্ধ চোর পরিবার পরিকল্পনা অফিসের কলাপসিগাল গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে রক্ষিত ৩টি কম্পিউটার, ১টি ল্যাপটপ, ১টি ট্যাব, ১টি গ্যাস সিলিন্ডার ও আলমারিতে রাখা এক লাখ উনিশ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় অফিস সহকারী যিথি বেগম বাদী হয়ে সাগর, মুসাকে নামধারী সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ