ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • নিরাপদ সংগঠনের ঢাকা মহানগর শাখার উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

    নিরাপদ সংগঠনের ঢাকা মহানগর শাখার উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ এর ঢাকা মহানগর শাখার উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে মঠবাড়িয়া সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের প্রতিবন্ধী দুই সহদর ভাইকে আর্থিক সহায়তা প্রদাণ হয়েছে।

    প্রতিবন্ধী দু’ভাই মোঃ নজরুল ইসলাম, মোঃ জহির হাওলাদার, পিতাঃ মৃত ইউনুচ হাওলাদার। মানুষের সহায়তায় তাদের জীবন জীবিকা চলে। বিষয়টি নিরাপদ সংগঠনের স্বেচ্ছাসেবকদের নজরে আসলে ঢাকা মহানগর শাখার স্বেচ্ছাসেবী সদস্যরা এই দৃষ্টি প্রতিবন্ধী ২ ভাইয়ের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেন। সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সহ-সভাপতি মলিনা আক্তর মৌ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ সাওজাল, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার, যুগ্ম সম্পাদক রিপন আহম্মেদ মুন্না, গণসংযোগ বিষয়ক সম্পাদক ইয়ামিন আকন, সদস্য রনি জমাদ্দার, সদস্য রোজি সুলতানা, সদস্য সালাম শিকদার প্রমুখ।

    ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক হাসান ইমাম সুজন জানান, মঠবাড়িয়া উপজেলায় নিরাপদের যে স্বেচ্ছাসেবী সদস্যরা আছে তাদের মাধ্যমে এই দৃষ্টি প্রতিবন্ধী দুই ভাইয়ের সন্ধান পাই এবং তাৎক্ষনিক ঢাকা শাখার নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে সহায়তার হাত বাড়িয়েছি। আমাদের সংগঠনের কাজ কম আয়ের মানুষের মাঝে সাধ্যমত সহযোগিতা করা। ঢাকা মহানগর শাখা মাত্র কিছুদিন হলো প্রতিষ্ঠা হয়েছে। সবার দোয়া ও ভালবাসা নিয়ে আমরা মানুষের সেবায় কাজ করতে চাই। সংগঠনের পক্ষ থেকে সহায়তার অর্থ হস্তান্তরে উপস্থিত সকলের প্রতি তিনি ধন্যবাদ জানিয়েছেন।

    সংগঠনের দপ্তর সম্পাদক বাহারাইন প্রবাসী মোহাম্মাদ আইয়ুব মুঠোফোনে জানান, নিরাপদ সংগঠন তার লক্ষ ও উদ্দেশ্য পূরণে প্রতিজ্ঞাবদ্ধ। মানুষের সেবায় আমরা বদ্ধপরিকর। আমি আশারাখি, ঢাকা মহানগর শাখাসহ সংগঠনের সবগুলো ইউনিটের স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ তাদের সেবামূলক কার্যক্রম চালিয়ে সংগঠনের মুখ উজ্জ্বল করতে সক্ষম হবে। সবাই নিরাপদ সংগঠনের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে নিরাপদ এগিয়ে যাবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ