ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আবারো বাড়ল

    ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আবারো বাড়ল
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরো আট দিন বাড়ানো হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত এটি কার্যকর থাকবে।

    ভারতে অবস্থানরত যেসব বাংলাদেশিরা ভারতীয় হাইকমিশন থেকে দেশে ফেরার অনুমতি পাবেন তাদের কিউআর কোডসহ করোনার নেগেটিভ সনদ দেখিয়ে দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সেক্ষেত্রে নিজেদের খরচে ১৪ দিন কোয়ারিন্টিনে থাকতে হবে।

    এর আগে প্রথম ধাপে গত ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ১৪ দিনের নিষেধাজ্ঞা ছিল। পরবর্তীতে দ্বিতীয় ধাপে ৯ থেকে ২৩ মে এবং তৃতীয় ধাপে ২৩ থেকে ৩১ মে পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়।

    চেকপোস্ট ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যেও বিশেষ ছাড়পত্র নিয়ে প্রতিদিন দেশে ফিরছেন অসংখ্য বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা। গত ২৬ এপ্রিল থেকে ২১ মে পর্যন্ত ভারত থেকে ফিরেছেন তিন হাজার ৩১৪ বাংলাদেশি। এর মধ্যে ভারতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে ফিরেছেন ১৭ জন। ফেরত আসা যাত্রীদের বেনাপোল, ঝিকরগাছা, যশোরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার হোটেল ও সরকারি নির্ধারিত জায়গায় কোয়ারিন্টিনে রাখা হয়েছে। আর যারা করোনা আক্রান্ত হয়ে ফিরছেন বা দেশে ফিরে আক্রান্ত হচ্ছেন তাদের রাখা হচ্ছে যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে।

    এদিকে ভারতফেরত কয়েকজন যাত্রী বলছেন, দেশে স্বাস্থ্যসেবা উন্নত হলে এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে ভারতে গিয়ে চিকিৎসা করানো দরকার হতো না। দেশের টাকা দেশেই থাকতো, মানুষের দুর্ভোগও কম হতো। করোনা থেকে শিক্ষা নিয়ে বিপদের সময় অতি জরুরি চিকিৎসা ব্যবস্থা আধুনিক করতে হবে।

    বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, নতুন করে ৩১ মে পর্যন্ত ৮ দিন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে যাদের দূতাবাসের ছাড়পত্র থাকবে তাদের যাতায়াতে বাধা নেই। ফেরত আসা যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ