ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • ছক্কার রেকর্ড ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে

    ছক্কার রেকর্ড ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের মাটিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। গতকাল বৃহস্পতিবার রাতের ওই ম্যাচটি ছিল হাই স্কোরিং। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে স্কোর বোর্ডে ২১১ রান তুলেছিল। আর প্রোটিয়ারা ১৯.১ ওভারে ২১২ রান করে ম্যাচ জিতে নেয়।

    মজার ব্যাপার হলো, এ ম্যাচে উভয় দলের ক্রিকেটাররাই ১৪টি করে ছক্কা মেরেছে। এই ম্যাচে মোট ৭ জন ক্রিকেটার তিন বা তার বেশি ছক্কা মেরেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে এই প্রথম এমন ঘটনা ঘটল। এর আগে এই কীর্তি করেছিলেন ৬ জন ক্রিকেটার। ২০০৯ সালে নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে এবং ২০২১ সালে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে খেলা ম্যাচে ৬ জন ক্রিকেটার তিন বা তার বেশি ছক্কা মেরেছিলেন।

    দিল্লিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচে ইশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার এবং হার্দিক পান্ডিয়া তিনটি করে ছক্কা মারেন। পরের ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে ডেভিড মিলার এবং ভ্যান ডের ডুসেন মারেন ৫টি করে ছক্কা। সেইসঙ্গে ২১১ রান তাড়া করে জয় দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০৬ রান তাড়া করে জয় সর্বোচ্চ ছিল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ