ঢাকা সোমবার, ১০ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে ফায়ার সেফটি ট্রেনিং অ্যান্ড ফায়ার ড্রিল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে ফায়ার সেফটি ট্রেনিং অ্যান্ড ফায়ার ড্রিল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে ফায়ার সেফটি ট্রেনিং অ্যান্ড ফায়ার ড্রিল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বরিশাল সদর শাখার  সিনিয়র স্টেশন অফিসারের নেতৃত্বে এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে উপলক্ষ্যে আগত সাধারণ জনগণের উপস্থিতিতে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম।

গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন মাধ্যমে থেকে সৃষ্ট অগ্নিকান্ড নির্বাপনের বিভিন্ন কৌশল ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়গুলো সম্পর্কে কর্মশালায় প্রদর্শনী করা হয়। 

এসময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার উত্তর মো. জাকির হোসেন মজুমদার পিপিএম, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মো. সাদ্দাম হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন