এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। শুত্রবার এয়ারপোর্ট থানায় ‘ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম।
অনুষ্ঠানের শুরুতেই শতভাগ জবাবদিহিতা নিশ্চিতকল্পে যথারীতি বিগত ওপেন হাউজ ডে'তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে সংশ্লিষ্ট থানা তথা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন সে বিষয়ে একটি বিবরণী আগত সর্বসাধারণের সামনে পাঠ করে শোনানো হয়।
পরবর্তিতে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির কাছে তাদের নানা বিষয়ে তাদের সমস্যা তুলে ধরলে, প্রধান অতিথি উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। যার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে’ তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে।
ওপেন হাউজ ডে'তে হারানো মোবাইল উদ্ধার করে সংশ্লিষ্ট ভুক্তভোগীদের ফিরিয়ে দেয়া হয়। প্রতিমাসের ৪ তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা, ৭ তারিখ কাউনিয়া থানা, ১০ তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার সহ শীর্ষ কর্মকর্তাবৃন্দ প্রতিটি থানায় গিয়ে দীর্ঘ সময় নিয়ে জনসাধারনের কথা শুনেন।
ওপেন হাউজ ডে'তে আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার উত্তর মো. জাকির হোসেন মজুমদার পিপিএম, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মো. সাদ্দাম হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ধরনের সেবা প্রত্যাশী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এএজে