ঢাকা সোমবার, ১০ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে দিনব্যাপী নেতৃত্বের সন্ধানে কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

বরিশালে দিনব্যাপী নেতৃত্বের সন্ধানে কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন এসএনডিসির আয়োজনে দিনব্যাপী নেতৃত্বের সন্ধানে কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

কর্মশালায় করোনা কালিন সময় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করায় এসএনডিসির ২৫ জন স্বেচ্ছাসেবকের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। পাশাপাশি কর্মশালায় অংশগ্রহনকারী ৬০ জনের মাঝে সনদ বিতরণ করা হয়। 

শুক্রবার সকাল ১০টা থেকে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। 

বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এসএনডিসির উপদেষ্টা মো. শাহাজাদা হিরা।

এদিকে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে এসএনডিসি’র সভাপতি শফিকুল ইসলাম ডালিম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, এসএনডিসি সাধারণ সম্পাদক তানজিল ইসলাম শুভ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল জেলা কমিটির সভাপতি প্রফেসর শাহ সাজেদা, সেইন্ট বাংলাদেশের নির্বাহী প্রধান কাজী জাহাঙ্গীর কবির, বাপা‘র সমন্বয় রফিকুল আলম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন এসএনডিসির উপদেষ্টা মো. শাহাজাদা হিরা। 

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে লিডারশীপ বিষয়ে আলোচনা করে সোস্যাল অ্যান্ড বিহেবিয়ার চেঞ্জ অফিসার ইউনিসেফ বরিশাল ডিভিশন সনজিত কুমার দাস। 

সাইবার ক্রাইম বিষয় নিয়ে আলোচনা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্)  মো. রাসেল পিপিএম।

জলবায়ু পরিবর্তন বিষয় তুলে ধরে আলোচনা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. তরিকুল ইসলাম।

জীবন দক্ষতা উন্নয়ন শীর্ষক আলোচনা করেন, ডেপুটি ডাইরেক্টর (প্রোগ্রাম) মো. বেলায়েত হোসেন ও সেইন্ট বাংলাদেশের প্রোজেক্ট অফিসার (ডিআরআর) মো. মাজহারুল ইসলাম। 

সর্বশেষ মানসিক স্বাস্থ্য বিষয়ে আলোচনা করেন বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মুন্সী মুবিনুল হক। দিনভর প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। 

পরে তিনিসহ অন্যান্য অতিথিরা করোনা কালিন সময় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করায় এসএনডিসির ২৫ জন স্বেচ্ছাসেবকের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন। পাশাপাশি কর্মশালায় ৬০ জন অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরণ করেন।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন