ঢাকা সোমবার, ১০ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এস,এম, ফখরুজ্জামান

বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এস,এম, ফখরুজ্জামান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শিক্ষা মন্ত্রনালয়ের জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে জেলার পর বরিশাল বিভাগেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম, ফখরুজ্জামান।

বিভাগীয় বাছাই কমিটি এই সিধান্ত জানিয়েছে। 

এস,এম, ফখরুজ্জামান জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ সালেও বরিশাল বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

উল্লেখ্য : জাতীয় শিক্ষা সপ্তাহ -২০১৮ ও ২০১৯ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছিল হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষক এস,এম, ফখরুজ্জামান ১৯৭১ সালে পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জন্মগ্রহন করেন। তার শিক্ষাগত যোগ্যতা এম,এস,এস এম,এড।

তিনি ২০১৩ সাল থেকে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত  আছেন। ইতমধ্যে তার যোগ্যতা ও দক্ষতায় সকল মহলে গ্রহনযোগ্য ও প্রশংসনীয় হয়ে উঠেছেন। তার বলিষ্ঠ্য নেতৃত্বের কারণে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সুনাম ও ছাত্রী সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং বিদ্যালয়ের ফলাফল অত্যন্ত সন্তোষজনক।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন