ঢাকা সোমবার, ১০ অগাস্ট ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় প্রতিবন্ধী শিশুদের প্রাক-প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন

আগৈলঝাড়ায় প্রতিবন্ধী শিশুদের প্রাক-প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় প্রতিবন্ধী শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। 

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের নান্নু সেরনিয়াবাতের বাড়িতে প্রতিবন্ধী শিশুদের জন্য প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম।

উদ্বোধণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, ইউপি সদস্য রফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত, সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান সেরনিয়াবাত বাদল, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি খলিলুর রহমান মল্লিক, ছাত্রলীগ নেতা ইমন হোসেন চুন্নু, প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা চাঁদনী আক্তার প্রমুখ। 

বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বদিউল আলম বলেন, প্রতিবন্ধী শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষা সফলভাবে বাস্তবায়নের জন্য তার প্রতিষ্ঠান সার্বিক সহযোগিতা করবে। তিনি আরও বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ দিয়ে মানবসম্পদে পরিনতে করতে পারলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন