ঢাকা সোমবার, ১০ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু

বরিশালে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমের সংগ্রহকরা তথ্য চাছাই বাছাই শেষে আজ থেকে শুরু হয়েছে নিবন্ধন। ছবি তোলা, ফিঙ্গার প্রিন্ট ও চোখের আইরিস নেয়া হচ্ছে। প্রথম ধাপে বরিশালে তিনটি উপজেলায় ভোটারদের ১০ জুন থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে শেষ হবে আগামী ১৭ আগস্ট।   

শুক্রবার সকালে নগরীর কাউনিয়া আদর্শ পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিববন্ধন কার্যক্রম পরিদর্শনকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, দেশব্যাপী ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। 

আগামী ২৩ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তার প্রাককালে যারা ২০০৭ সালের ১ জানুয়ারী বা তার আগে যাদের জন্ম, তাদেরকে ভোটার অর্ন্তভূক্ত করা হচ্ছে। বাড়ি বাড়ি তথ্যসংগ্রহ করে আজ থেকে শুরু হয়েছে নিববন্ধন। ছবি তোলা, ফিঙ্গার প্রিন্ট (দশ আঙ্গুলের ছাপ) ও চোখের আইরিস নেয়া হচ্ছে। এই ফিঙ্গার প্রিন্ট এবং চোখের আইরিস নেয়া একজন ব্যক্তির পরবর্তি প্রজন্ম তার তথ্য নিশ্চিত করা হয়।  

এছাড়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মৃত ভোটারের তথ্যও সংগ্রহ করা হবে। এসময় ভোটার স্থানান্তরের আবেদনও করা যাবে। বরিশাল সদর, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় এই কার্যক্রম চলছে। বরিশাল জেলায় বর্তমানে ভোটার সংখ্যা ১৮ লাখ ২৯ হাজার ৩২০ জন। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন