ঢাকা সোমবার, ১০ অগাস্ট ২০২৬

Motobad news

মহানবী (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আগৈলঝাড়ায় বিক্ষোভ

মহানবী (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে আগৈলঝাড়ায় বিক্ষোভ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক রাসুল (সাঃ) ও তার প্রিয় সহ-ধর্মীনি মা আয়শা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন মসজিদের মুসুল্লিরা বিক্ষোভ মিছিল করেছে।  

শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদের আগত মুসুল্লিরা আগৈলঝাড়া-পয়সারহাট মহাসড়কে এ কর্মসূচি পালন করেন।  বিক্ষোভ মিছিল কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইমাম নাজমুল ছাকিব, ইমাম আলী হোসেন, আল-আমিন, মো. সজল সরদার, মুসুল্লি শাহজাহান সরদার, রুকু মোল্লা, রাছেল সরদার মেহেদী, নাছির উদ্দিন, বদিউল আলম, আনিচ মোল্লা, বাবুল বেপারী প্রমুখ।  

ধর্মপ্রাণ এলাকাবাসীর উদ্যোগে মুসলমান সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে উদ্দেশ্য করে ভারতের বিজেপি নেতাদের দেওয়া বক্তব্যের বিরুদ্ধে এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় মুসুল্লিরা। প্রতিবাদ কর্মসূচীর শুরুতে বক্তারা বলেন, আমরা মনে করি, ভারতের কোন একক গোষ্ঠী মহানবী (সাঃ) কে কটুক্তি করেনি। বরং এখানে ভারত সরকারের সরাসরি ইন্ধনে আমাদের নবীকে নিয়ে কটুক্তি করা হয়েছে। এ ধরণের দুঃসাহসের জন্য মোদি সরকারকে বিশ্বের কাছে জবাবদিহি করতে হবে। একের পর এক ভারত সরকার ইসলাম বিদ্বেষী আচারণ করেই যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করছি। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন