ঢাকা সোমবার, ১০ অগাস্ট ২০২৬

Motobad news

বাবুগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান 

বাবুগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বাবুগঞ্জে বিয়ের দাবিতে ঢাকা থেকে প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নিয়েছেন এক তরুণী  ।

দীর্ঘ ৫ বছরের প্রেমের সম্পর্ক ভাটা পড়ায় বাবুগঞ্জের কেদারপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে ওই তরুণী।
প্রেমিক মো. সবুজ  উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া গ্রামের(নীম তলা) ইউসুফ হাওলাদারের ছেলে।

শুক্রবার সকালে প্রেমিকা  বিয়ের দাবিতে প্রেমিক সবুজের বাড়িতে এসে অবস্থান নেয়।  এসময় সবুজের পরিবারের লোকজন তরুণীর উপর হামলা চালায়। এক পর্যায়ে ৯৯৯ নম্বরে তরুনী ফোন দিলে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। 

অনশনে বসা প্রেমিকা আইরিন আক্তার ইতি  জানান, প্রায় ৫ বছর ধরে সবুজের সাথে প্রেমের সম্পর্ক তার।  প্রেমের সম্পর্কের কারণে প্রায় দের বছর আগে এক হুজুরের মাধ্যমে কলেমা পড়ে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং মাদারীপুরে একটি বাসায় স্বামী স্ত্রী হিসাবে বসবাস করেন। কিন্তু বেশ কিছুদিন যাবৎ ওই বিয়ে অস্বীকার করে আসছে সবুজ। পরিবার মেনে নিবা না এমন অজুহাতে আমাকে এড়িয়ে চলছে সে। একারনে বাধ্য হয়ে সবুজের গ্রামের বাড়িতে এসে অবস্থান নিয়ে নিজের দাবী জানাই। আমাদের সম্পর্কের কথা সবুজের পরিবারের সবাই জেনেও এখন অস্বীকার করছে।  

সবুজের বাবা ও বড় ভাই জানান, আমার ছেলে বাড়ির বাইরে রয়েছে। এসব বিষয়ে ছেলে কিছুই জানায় নি। তবে বিষয়টি মিমাংশা করার চেষ্টা করছি।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান  বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা শুনে ব্যবস্থা নেওয়া হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন