ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • সুবর্ণচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    সুবর্ণচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী সুবর্ণচর উপজেলা থেকে পুলিশ এক অজ্ঞাত (৫৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।  

    শুক্রবার (১০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার সোনাপুর -চেয়ারম্যানঘাট আঞ্চলিক মহাসড়কের চরজুবিলী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের  ফায়ার সার্ভিস এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ এবং স্থানীয়রা।
     
    স্থানীয় বাসিন্দা সোহেল জানান,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি মারা যায়। সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

    বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি বলেন,মৃত ব্যক্তির মানসিক ভারসাম্যহীন ছিল। দিনের বেলায় উপজেলার বিভিন্ন স্থানে তাকে ঘুরাঘুরি করতে অনেকে দেখেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ নিহত ব্যক্তির নাম ঠিকানা জানতে চেষ্টা চালাচ্ছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ