ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • পিরোজপুরে সন্তান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

    পিরোজপুরে সন্তান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে সন্তান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের বাবা-মা-পরিবার ও এলাকাবাসী। শুক্রবার (১০ জুন) বেলা ১২ টায় সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাইনখালী গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত রুমান হোসেন এর পিতা রফিকুল ইসলাম ফকির, মা রেকসোনা ফকির, ভাই লিমন ফকির, শাশুরি লাইলী বেগম, চাচা শহিদুল ইসলাম ফকির, ইউপি সদস্য হাসান হাওলাদারসহ আরো অনেকে।  

    বক্তারা বলেন, নিহত রুমানকে ডিভাইন গ্রুপে কাজের কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় তার খালাত ভাই শংকরপাশা ইউনিয়নের বাইনখালী গ্রামের মৃত আব্দুল মালেক হাওলাদারের পুত্র সুমন হাওলাদার, আলতাফ হাওলাদারের পুত্র বাচ্চু হাওলাদার, ইমাম হাওলাদার, আব্দুল খালেক হাওলাদারের পুত্র আল-আমিন হাওলাদার, শাহ আলম হাওলাদারের পুত্র সাইমন হাওলাদার ও তাদের সহযোগীরা।  এরপর অর্থিক ও পারিবারিক সামান্য কিছু বিষয় নিয়ে তার কর্মস্থলে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে। তবে এ ঘটনায় যশোর জেলার চৌগাছা থানায় মামলা না নেয়া এবং হত্যাটি আত্মহত্যা হওয়ায় সুষ্ঠু বিচার না পাওয়ার দাবি পরিবারের।

    প্রসঙ্গত, গত ৫ জুন রোববার ভোরে যশোর জেলার চৌগাছা উপজেলার বিশ্বাসপাড়া এলাকার জনৈক তবিবর রহমান চুন্নুর বাড়ির পাশের একটি নির্মনাধীন ভবনের লিংটন থেকে পিরোজপুর জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাইনখালী গ্রামের রফিকুল ইসলাম ফকির এর পুত্র রুমান হোসেন এর লাশ উদ্ধার করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ